Monday, 30 November 2015

MediaTek (MTK) ডিভাইসে Firmware Flash করার নিয়ম


❄ MediaTek (MTK) ডিভাইসে Firmware Flash করার নিয়ম

.
কোন কারনে আমাদের Android ডিভাইসটি সফট ব্রিক
করলে আমরা কাষ্টম রিকভরির সাহায্যে তা সহজেই
ঠিক করতে পারি। কিন্তু হার্ড ব্রিক করলে বা স্টক রমের
ব্যাকাপ না থাকলে অথবা কাষ্টম রিকভরি ইনস্টল করা
না থাকলে ফোন Flash করার প্রয়োজন হয়। চলুন আজ
দেখে নিই কিভাবে Smart Phone Flash Tool বা SP Flash
Tool দিয়ে মিডিয়াটেকের ডিভাইস ফ্লাশ বা Firmware
Upgrade বা Flash করতে হয়।
.
═══════════
✿ যা যা প্রয়োজনঃ
═══════════

➤ ডেক্সটপ বা ল্যাপটপ
➤ Adb VCom Driver
➤ SP Flash Tool
➤ Firmware/Stock Rom

••√••Link••√••
:
ADB Driver tool:- https://www.dropbox.com/s/
la42kd8hkxde8ty/adbdriver_v1.0.zip?dl=0
:
SP Flash Tool
:-- https://www.dropbox.com/s/ma43tfoj0bku4og/
SP_Flash_Tool_5.1524.zip?dl=0
:
Adbdriver
https://0.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.dropbox.com%2Fs%2Fla42kd8hkxde8ty%2Fadbdriver_v1.0.zip%3Fdl%3D0&h=4AQEM4lI8&s=1
:
Piranhabox-
http://androidxda.com/use-piranhabox-flash-bin-file
:
Symphony H100 Stock ROM
http://xdafirmware.com/symphony-h100
.
═══════════
✿✿ কাজের ধাপঃ
═══════════

➥► ধাপ-(১): প্রথমে আপনার ফোনের ড্রাইভার পিসিতে
ইনস্টল করে নিন।
.
➥► ধাপ-(২): এবার আপনার কাছে থাকা Flash Tools
ফোল্ডার Open করুন এবং Flash Tool.exe নামে ফাইলটি
চালু করুন।
ScreenShot: http://on.fb.me/1ReEWOY
.
➥► ধাপ-(৩): নতুন উইন্ডো আসবে, সেখান থেকে
“Download Agent” বাটনে ক্লিক করুন এবং Flash Tool
ফোল্ডার থেকে “MTK_AllInOne_DA.bin” নামের ফাইলটি
সিলেক্ট করে Open করুন।
ScreenShot: http://on.fb.me/1k9EXcT
.
➥► ধাপ-(৪): এরপর “Scatter Loading” বাটনে ক্লিক করুন
এবং ফার্মওয়ারের Software ফোল্ডার থেকে
“MT65xx_Android_scatter_emmc” ফাইলটি ক্লিক করে
Open করুন।
ScreenShot: http://on.fb.me/1k9EXcT
.
➥► ধাপ-(৫): তারপর “Firmware Upgrade” সিলেক্ট করুন।
ScreenShot: http://on.fb.me/1PlW0VR
.
➥► ধাপ-(৬): এবার মোবাইলটি বন্ধ করে ফেলুন এবং
একটি ভাইব্রেশনের জন্য অপেক্ষা করুন। ভাইব্রেশন
হলেই বুঝবেন, আপনার ডিভাইস সম্পুর্নভাবে বন্ধ।
.
➥► ধাপ-(৭): এরপর “Download” এ ক্লিক করুন।
ScreenShot: http://on.fb.me/1MtyWOC
.
➥► ধাপ-(৮): এখন আপনার মোবাইলটিকে বন্ধ থাকা
অবস্থায় USB কেবলের সাথে সংযুক্ত করুন এবং সাথে
সাথে দেখবেন হলুদ/লাল/নীল রঙের বার যাচ্ছে এবং
ফার্মওয়ার ইন্সটল হচ্ছে।
**নোট:
ফোনের ব্যাটারি খুলে নিবেন। তবে কিছু কিছু ফোনে
ব্যাটারি লাগিয়েই কানেক্ট করতে হয়।
ScreenShot: http://on.fb.me/1hIzKa5
.
➥► ধাপ-(৬): প্রসেসটি শেষ হলে, সবুজ গোল চিহ্ন
আসবে। ব্যস কাজ শেষ। এবার এটা কেটে দিয়ে আপনার
ডিভাইসটি চালু করুন।
ScreenShot: http://on.fb.me/1VWBY8r
.
.
━━━━━━━━━━
✿ বিশেষ দ্রষ্টব্যঃ
━━━━━━━━━━

➥ মানুষ মাত্রই ভুল। তাই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে
দেখবেন।

➥ কাজটি করার সময় বিদ্যুৎ চলে গেলে বা পিসি বন্ধ
হয়ে গেলে পুনরায় প্রথম থেকে কাজটি করতে হবে।

➥ ফ্লাশ করলে, আপনার ফোনটি Full Fresh হয়ে যাবে।

➥ কোথায়ও বুঝতে সমস্যা হলে কমেন্টে জানান।

➥ Copy-Paste করা থেকে দূরে থাকুন । প্রয়োজনে Share
করুন বা পোষ্টের Link দেবার চেষ্টা করুন। আর তারপরও
কপি করলে, অবশ্যই "Android আলোচনা" এর নাম পোষ্টের
ক্রেডিটে উল্লেখ করবেন।

➥ আপনার Android Experience কে উন্নত ও মজাদার করাই
আমাদের উদ্দেশ্য।

➥ "Android আলোচনা" এর সাথে থাকার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।

❁❁❁❁❁ Enjoy Your Android Journey ❁❁❁❁❁


Wednesday, 25 November 2015

পরিবর্তন করুন Boot Audio


■■■■■■■■■■■■■■■■■■■
পরিবর্তন করুন Boot Audio
■■■■■■■■■■■■■■■■■■■
.
প্রতিটি Mobile এর Boot Animation এর সাথে Boot Audio থাকে। অনেক সময় এই Boot Audio আমাদের পছন্দ হয়না। তাছারা Custom Rom Flash করার পর অনেক Android Mobile এ Boot Audio থাকেনা। যারা এই সমস্যার সম্মুক্ষীন হয়েছেন,তাদের জন্য আজকের এই Post।
.
অনেক্ষন বক-বক করলাম। এবার সরাসরি কাজের কথায় আসি।
.
যা যা প্রয়োজন
.
• Android Rooted Device
.
• Root Explorer:- http://upfile.mobi/799421
.
• এবং আপনার পছন্দ করা কিছু Audio Track(Boot Audio হিসেবে যেগুলা দিতে চান)
.
কাজের বর্ণনা
.
●☞ প্রথমে Root Explorer টি Download করে Install করুন এবং Open করুন। Open করে Mount R/O থেকে Mount R/W করে দিন। Root Permission চাইলে Grant করুন।
.
●☞ এবার Root→system→media Folder এ প্রবেশ করুন।
.
●☞ সেখানে "bootaudio" ও "shutaudio" নামে দুইটি .wav File দেখতে পারবেন। এবার সেগুলা Delete করে ফেলুন।
.
●☞ এবার Storage এ গিয়ে আপনার পছন্দের Audio Track টি Copy করে system→media Folder এ Paste করুন।
.
●☞ এবার সেগুলা Rename করে একটা "bootaudio.wav" এবং অপরটা "shutaudio.wav" নামে Save করুন।
.
●☞ এবার File দুইটির Permission Set করে rw-r--r-- করে দিন। Permission Set করুন এভাবে।
[✘] [✘] [ ]
[✘] [ ] [ ]
[✘] [ ] [ ]
(✘) চিহ্ন গুলাতে (✔) মার্ক দিন এবং বাকি গুলা ফাকা রাখুন।
.
●☞ ব্যাস কাজ শেষ। এবার Mobile Reboot করুন।
.
●☞ Advanced Category এর কাজ করার আগে, অবশ্যই Stock Rom Backup রেখে নিবেন।
.
●☞ সকল কাজ নিজ নিজ দায়িত্বে করবেন। Device এর কোন প্রকার ক্ষতি হলে আমরা বা এই Group দায়ি থাকবেনা।
.
●☞ ধন্যবাদ।
.
••••••• HappY DroiD LifE •••••••


Tuesday, 24 November 2015

★★Rom Backup ও Restore করবেন যেভাবে★★


=====================================
★★Rom Backup ও Restore করবেন যেভাবে★★
=====================================
:
অনেকে নতুন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীই জানেন না,
Root, Custom Recovery Install করার পরে, কিভাবে
Custom Recovery (TWRP/CWM) এর মাধ্যমে Rom এর
Backup নিতে এবং কিভাবে Restore করতে হয়? চলুন
তাহলে জেনে নিই, কিভাবে রমের ব্যাকাপ ও রিস্টোর
করতে হয়।
:
==========================
★Rom Backup করবেন যেভাবেঃ★
==========================
===============================
>>TWRP এর মাধ্যমে Backup করার নিয়ম
===============================
:
►প্রথমে মোবাইল বন্ধ করে Power ও Volume Down(-)
অথবা Power ও Volume Up(+) বাটন চেপে ধরে Recovery
Mode যান।
:
[[নোটঃ- কোম্পানি ও মডেল ভেদে এই নিয়ম ভিন্ন হতে
পারে। আপনার মোবাইলে যদি এই প্রক্রিয়া কাজ না
করে, তাহলে মডেল সহ গুগলে সার্চ করে জেনে নিন কি
করে ঢুকবেন।]]
:
►TWRP ঢোকার পরে Backup এ ক্লিক করুনন। আপনার
কাছে জানতে চাইবে আপনি কি কি ব্যাকাপ করতে
চান। সেখানে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো মার্ক
করবেন। আপনাকে Boot, System, Data এই জিনিসগুলো
অবশ্যই মার্ক করতে হবে।
:
►তারপর আপনি নিচে যেখানে Swipe করতে বলা আছে,
সেখানে Swipe করুন। দেখবেন, রমের ব্যাকাপ শুরু হয়েছে।
ব্যাকাপের কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ব্যাকাপ এর কাজ শেষ হলে ফোন রিবুট করুন।
:
===============================
>>CWM এর মাধ্যমে Backup করার নিয়ম
===============================
:
►প্রথমে মোবাইল বন্ধ করে Power ও Volume Down(-)
অথবা Power ও Volume Up(+) বাটন চেপে ধরে Recovery
Mode যান।
[[নোটঃ- কোম্পানি ও মডেল ভেদে এই নিয়ম ভিন্ন হতে
পারে। আপনার মোবাইলে যদি এই প্রক্রিয়া কাজ না
করে, তাহলে মডেল সহ গুগলে সার্চ করে জেনে নিন কি
করে ঢুকবেন।]]
:
►CWM ঢুকে, Volume Up/Down বাটন চেপে Backup and
Restore এ যান।
:
►সেখান থেকে Power বাটনের সাহায্যে Backup
সিলেক্ট করুন। তাহলেই আপনার রম ব্যাকাপ শুরু হবে।
ব্যাকাপের কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
শেষ হয়ে গেলে ফোন রিবুট করুন।
:
[[নোটঃ- Rom Backup রাখা হয়ে গেলে, আপনি মেমোরি
কার্ডে নতুন একটি ফোল্ডার পাবেন, যেখানে এই
ব্যাকাপ ফাইল রয়েছে। আপনি চাইলে পরবর্তী সুবিধার
জন্য এটি কপি বা কাট করে রাখতে পারেন। তবে এই
ফোল্ডারের কোনও Rename বা পরিবর্তন করবেন না।
সবসময় যেভাবে মেমোরিতে আছে সেভাবেই রাখবেন।]]
:
====================================
★Backup করা Rom Restore করবেন যেভাবেঃ★
====================================
===============================
>>TWRP এর মাধ্যমে Backup করার নিয়ম
===============================
:
►আগের মতো করেই TWRP Recovery তে প্রবেশ করুন।
:
►এরপর Restoreএ ক্লিক করুন। তাহলে আপনার পূর্বের
Backup রাখা রমের ফোল্ডারটি দেখাবে।
:
►সেটা সিলেক্ট করে, কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা
করুন। Restore এর কাজ শেষ হলে ফোন রিবুট করুন।
:
===============================
>>CWM এর মাধ্যমে Restore করার নিয়ম
===============================
:
►আগের মতো করে CWM Recovery তে প্রবেশ করুন।
:
►এবার Volume Up/Down বাটন চেপে Backup And Restore
এ যান।
:
►সেখান থেকে Restore এ যান। সেখানে আপনি পূর্বের
রাখা Rom এর Backup ফোল্ডারটি দেখতে পাবেন।
:
►সেখান থেকে Power বাটনের সাহায্যে Backup
ফোল্ডারটি সিলেক্ট করে রিস্টোর দিন। Restore এর
কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। রিস্টোরের
কাজ শেষ হলে সেট রিবুট করুন।
:
=============
★বিশেষ দ্রষ্টব্যঃ★
=============
:
►► সকল কাজ নিজ দায়িত্বে করবেন। সেটের কোন
ক্ষতি হলে, আমি বা এই গ্রুপ দায়ী থাকবো না।
:
►► মানুষ মাত্রই ভুল। তাই ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে
দেখবেন।
:
►► সবাই ভালো থাকুন। ধন্যবাদ।


Mobile দিয়ে তৈরী করুন Custom Rom For MTK Device


■■■■■■■■■■■■■■■
■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Mobile দিয়ে তৈরী করুন Custom Rom For MTK Device
■■■■■■■■■■■■■■■
■■■■■■■■■■■■■■■■■■■■■■■


●⇨ অনেকেই জানতে চেয়েছেন যে কীভাবে Rom Port
করতে হয়। এ নিয়ে আমাদের Grupe এ অনেক রকমের Post
ও করা হয়েছে । কিন্তু কোনটাতেই সম্পুর্ন Trick দেওয়া
ছিলনা।

●⇨ কিন্তু আজকের এই Post এ আপনারা পাবেন Rom Port
করার সম্পুর্ন Trick । তাহলে আর সময় নষ্ট না করে
সরাসরি কাজের কথায় চলে আসি।

▦▦▦▦▦▦▦▦▦▦▦
যা যা প্রয়োজন
▦▦▦▦▦▦▦▦▦▦▦

★ MTK Android Device
★ Rooted Android Device
★ Stock Rom
♦ Custom Rom
★ Custom Recovery
★ ZArchiver
♦ Root Explorer

▦▦▦▦▦▦▦
কিছু শর্ত
▦▦▦▦▦▦▦

●⇨ প্রথমেই জেনে নিতে হবে আপনার Mobile এর Chipset
Model কত। CPU Z App এর মাধ্যমে খুব সহজেই জেনে
নেয়া যায় যে Chipset Model কত। নিম্নে কিছু Chipset
Model দেওয়া হল:-
MTK-6572, MTK-6575, MTK-6577, MTK-6582, MTK-6589,
MTK-6592

●⇨ Rom Port করার ক্ষেত্রে অবশ্যই দুই Rom এর Chipset
এক হতে হবে। অর্থাত আপনার Mobile এর Chipset Model
যদি MTK-6572 হয়, তাহলে আপনি যে Rom টি Port
করবেন তার Chipset Model ও MTK-6572 হতে
হবে।

▦▦▦▦▦
সূচনা
▦▦▦▦▦

●⇨ Google এ Search দিয়ে আপনি আপনার Mobile এর
Chipset অনুযায়ী Custom Rom Download করতে পারবেন।
তছাড়া wWw.NeeDRoM.cOm এ প্রতিনিয়ত নতুন নতুন
Custom Rom শেয়ার করা
হয়।

▦▦▦▦▦▦▦
মূল কাজ
▦▦▦▦▦▦▦

●⇨ ধরে নিলাম আপনি আপনার Mobile এর Chipset
অনুযায়ী Custom Rom Download করে ফেলেছেন।

●⇨ এখন আপনার SD Card এ একটি নতুন Folder তোরী
করুন,এবং সেই Folder এ Stock Rom ও Custom Rom দুইটি
রাখুন।

●⇨ যেহেতু Rom গুলা .zip আকারে থাকবে , সেহেতু
এগুলাকে Extract করতে হবে। Extract করার জন্য ZArchiver
ব্যাবহার করুন। Extract করলে কিছু File/Folder পাবেন।
META-INF, system, logo.bin, boot.img, ইত্যাদি।

●⇨ এবার Stock Rom থেকে কিছু নির্দিষ্ট File/Folder
Porting Rom এ Replace করতে হবে। নিম্নোক্ত File/Folder
সমূহ Stock Rom থেকে Porting Rom এ Replace করুন:-
★ system\lib\hw
★ system\lib\modules
★ system\etc\firmware
★ system\etc\permissions
★ system\usr\keychars
★ system\usr\keylayout
★ system\vendor
★ system\etc\vold.fstab
★ system\etc\vold.fstab.nand
★ system\xbin\dexdump
★ system\xbin\libmnlp
★ system\xbin\mnld

●⇨ এবার Stock Rom এর META-INF→com→go
ogle→android এ গিয়ে Updater-Script File টি Root Explorer
এর মাধ্যমে Open করুন,তবে Open করার সময় Open In Text
Editor Select করতে হবে।

●⇨ এবার নিচের এই দুইটি লাইন খুজে বের করুন।
format("ext4", "EMMC", "/dev/block/mmcblk0p3", "0");
mount("ext4", "EMMC", "/dev/block/mmcblk0p3", "/
system");

●⇨ খুজে বের করে দেখুন আপনার Stock Rom এর Update-
Script এ Op3 এর জায়গায় কি লেখা আছে?যে সংখ্যাই
লেখা থাকুক না কেন, সেটা মনে রাখুন এবং একই ভাবে
Porting Rom এর Update-Script এ গিয়ে শুধু সংখ্যা টি
পরিবর্তন করে দিন। যেমন আপনার Stock Rom এর Update-
Script এ যদি Op5 থাকে তাহলে Porting Rom এর Update-
Script এও Op5 করে
দিন।

●⇨ এবার Porting Rom এর boot.img টি Delete করুন এবং
Stock Rom এর boot.img টি Porting Rom এ Copy করুন। একই
ভাবে logo.bin টি ও Stock Rom থেকে Porting Rom এ Copy
করুন।

●⇨ এবার Porting Rom এর META-INF, system, logo.bin,
boot.img এই File গুলা একসাথ.zip করে ফেলুন। .zip করার
জন্য ZArchiver ব্যাবহার করুন।



●⇨ এবার Porting Rom এর .zip File টি SD Card এ রেখে
Recovery Mod এ গিয়ে Flash করুন।

●⇨ Rom Flash করা হয়ে গেলে ভালো ভাবে ঘেটে-ঘুটে
দেখবেন কোন সমস্যা আছে কি
না।

▦▦▦▦▦▦▦▦▦▦▦▦▦▦▦▦▦▦▦
কিছু সমস্যা ও তার সমাধান
▦▦▦▦▦▦▦▦▦▦▦▦▦▦▦▦▦▦▦
▦▦▦▦▦▦▦
Camera
▦▦▦▦▦▦▦
●⇨ যদি can't connect to Camera বা force closed লিখা
আসে তাহলে নিম্নোক্ত File গুলা Stock Rom থেকে
Porting Rom এ Replace করুন।
★ system\lib\hw\camera.default.so
★ system\lib\libcamera_client.so
★ system\lib\libcameracustom.so
★ system\lib\libcameraprofile.so
★ system\lib\libcameraservice.so
★ system\lib\libmhal.so
★ system\lib\libmhalcontent.so
★ system\lib\libmhaldrv.so
★ system\lib\libmhalmdp.so
★ system\lib\libmhalpipe.so
★ system\lib\libmhalscenario.so
★ system\lib\libmhalutility.so
★ system\etc\permission
★ android.hardware.camera.front.xml
★ system\etc\permission
★ android.hardware.camera.xml
▦▦▦▦▦▦▦▦
FM Radio
▦▦▦▦▦▦▦▦
●⇨ যদি FM Radio কাজ না করে তাহলে নিম্নোক্ত File
গুলা Stock Rom থেকে Porting Rom এ Replace করুন।
★ system\etc\firmware
★ mt6620_patch_e3_hdr.bin
★ system\etc\firmware
★ mt6620_patch_e6_hdr.bin
★ system\etc\firmware\WMT.CFG
★ system\lib\modules\mtk_fm_drv.ko
★ system\lib\libfmcust.so
▦▦▦▦▦▦▦
SD Card
▦▦▦▦▦▦▦
●⇨ যদি SD Card Mount না হয় তাহলে নিম্নোক্ত File
গুলা Stock Rom থেকে Porting Rom এ Replace করুন।
★ system\etc\vold.fstab
★ system\etc\vold.fstab.nand
▦▦▦▦▦
Wi-Fi
▦▦▦▦▦
●⇨যদি Wi-Fi কাজ না করে তাহলে নিম্নোক্ত File গুলা
Stock Rom থেকে Porting Rom এ Replace করুন।
★ system\lib\modules\mtk_stp_wmt.ko
★ system\lib\modules\mtk_wmt_wifi.ko
▦▦▦▦▦▦▦▦
Bluetooth
▦▦▦▦▦▦▦▦
●⇨ যদি Bluetooth কাজ না করে তাহলে নিম্নোক্ত File
গুলা Stock Rom থেকে Porting Rom এ Replace করুন।
★ system\lib\libbluetooth_mtk.so
★ system\lib\libbluetoothem_mtk.so
▦▦▦▦
GPS
▦▦▦▦
●⇨ যদি GPS কাজ না করে তাহলে নিম্নোক্ত File গুলা
Stock Rom থেকে Porting Rom এ Replace করুন।
★ system\xbin\libmnlp
♥♥ এর পরেও যদি আর কোন সমস্যা থাকে তাহলে সেটা
Company এর । কারন ভিন্ন ভিন্ন Company এর ভিন্ন
ভিন্ন System

■■ এই Post টি ক্রিয়েট করতে অনেক সময় লেগেছে।
ভূল-ত্রুটি থাকতেই পারে। আপনাদের কাছে অনূরোধ রইল
ভূল-ত্রুটি গুলা ক্ষমার চোখে দেখার জন্য ■■